খাগড়াছড়িতে বৈসাবী উপলক্ষ্যে বই ও হস্তশিল্প মেলা শুরু
নিজস্ব প্রতিনিধি:
পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবী উপলক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বই ও হস্তশিল্প মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের মিলনপুরস্থ রেগা লাইব্রেরি হলে এই মেলার উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও কবি ড. সুগত চাকমা ননাধন।
উদ্বোধনের পর অতিথিরা মেলায় প্রদর্শন করেন পাহাড়ের ঐতিহ্যবাহী হস্তশিল্প, বাঁশ-বেত পণ্য এবং দূর্লভ সব বইপত্র সম্বলিত স্টল। পরে বৈসাবী উৎযাপন কমিটির আহ্বায়ক রজনী কুমার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কবি মথুরা বিকাশ ত্রিপুরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, প্রভাষক কৃতি চাকমা প্রমূখ। আলোচনা সভা শেষে শিশু শিল্পীদের অংশগ্রহণে নাচ ও গান পরিবেশন করা হয়।
Facebook Comment


















