কাপ্তাইয়ে মৎস্য আইন বিধিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

জেলেদের নিয়ে মৎস্য সংশ্লিষ্ট আইন বিধিমালা ও বাস্তবায়ন বিষয়ক কর্মশালা রোববার কাপ্তাই ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য সিনিয়র অফিসার আবু কক্কর ছিদ্দিকের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, সহকারী মৎস্য কর্মকর্তা হাছেন আলী, মৎস্য উন্নয়ন কর্পোরেশন মারকেটিং অফিসার জসিম উদ্দিনসহ কর্মশালায় অংশগ্রহণকারী জেলেদের মধ্য থেকে অকেক বক্তব্য রাখেন।

উক্ত কর্মশালায় অবৈধ ভাবে মাছ ধরা, কারেন্টজাল ব্যবহার, বিষ প্রয়োগ করে মাছ শিকার বেড়জাল, রকজাল বন্ধ করার দাবি জানানো হয়। নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি আইন অমান্য করা হলে জেল ও জরিমানার বিধান রয়েছে। তাই সকলকে মৎস্য আইন বিধিমালা জানা এবং মানার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন