Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

চিং রু ম্রোর পাশে ওবায়দুল কাদের ও বীর বাহাদুর এমপি

Bandarban mp pic- 13.2.2016
স্টাফ রিপোর্টার
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সোমবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিশু চিং রু ম্রোকে দেখতে যান।

রবিবার চিং রু ম্রোর সফল অপারেশনের পর সর্বশেষ খোঁজ নিতে এই দুই মন্ত্রী সংসদ ভবন থেকে ঢাকা মেডিকেলে যান। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, সেতু মন্ত্রী পার্বত্যবাসীর অকৃত্রিম বন্ধু। যিনি বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখের খবর রাখেন, সহযোগিতা ও আন্তরিকতার হাত বাডিয়ে এগিয়ে আসেন।

সর্বশেষ বান্দরবানের টংকাবতী এলাকার টিউমার আক্রান্ত শিশু চিং রু ম্রোর চিকিৎসায় অনন্য ভূমিকা রেখেছেন। আগামীতেও অনগ্রসর পার্বত্যবাসীর পাশে থেকে সহযোগিতার হাত বাডিয়ে দেবেন বলে সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পার্বত্য মন্ত্রণালয় থেকেও চিং রু ম্রোকে আর্থিক সহায়তা করা হয়েছে বলে সূত্র জানায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন