Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে বিপুল পরিমাণ সামরিক ইউনিফর্ম ও সরঞ্জাম উদ্ধার

%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%97%e0%a6%b9

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান জেলার আলীকদমে বিপুল পরিমাণ সামরিক ইউনিফর্ম ও সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী বাহিনী। শনিবার দিবাগত রাত ৩ টা দিকে জেলার আলীকদম উপজেলার আলেক্ষ্যং বাবুপাড়া এলাকা থেকে এ সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানা গেছে। স্থানীয় একটি উপজাতীয় সন্ত্রাসী সংগঠন তাদের সন্ত্রাসী কাজে নতুন রিক্রুটদের মাঝে এই সরঞ্জাম বিতরণের জন্য মজুদ করেছিল বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, স্থানীয় ত্রিপুরা সন্ত্রাসী সংগঠন ত্রিপুরা বাহিনীর প্রধান ঠাকুরাম ত্রিপুরা তার বাহিনীতে বেশ কিছু নতুন সদস্য রিক্রুট করে তাদের মধ্যে সামরিক ইউনিফর্ম ও সরঞ্জাম বিতরণ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী আলীকদম জোনের লামা আর্মি ক্যাম্প থেকে এবং রূপসীপাড়া আর্মি ক্যাম্প থেকে দুইটি পেট্রল ঘটনাস্থল ও তার আশেপাশের বিভিন্ন পাড়ায় ব্যাপক তল্লাসি চালায়।

এসময় সেনাবাহিনীর একটি দল আলেক্ষ্যং বাবুপপাড়া এলাকার কার্বারী ও ত্রিপুরা বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আলেক্ষ্যং বাবুপাড়া থেকে ৩০০ গজ দক্ষিণ পশ্চিমে পার্শ্ববর্তী ঝিরির ধার থেকে দুইটি কালো পালিথিনে মোড়ানো ব্যাগ থেকে বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়।

এসবের মধ্যে রয়েছে, দুইটি ব্যাগ থেকে কমব্যাট ফুল প্যান্ট ১০টি, ১০ টি কালো টি শার্ট, ট্রাক স্যুটের কালো ফুল টি শার্ট ৪১টি, ট্রাকস্যুটের কালো ট্রাউটার ৩৭টি,  ২৭ টি মনোগ্রামসহ মাথার ব্যান্ড, ২ টি টর্চ লাইট,  ৩ টি পেছনে ঝুলানো ব্যাগ, কম্ব্যাট জ্যাকেট ১ টি, কম্ব্যাট পিটি স্যু ১ জোড়া, হাবার সেক ১ টি, কম্ব্যাট ক্যাপ ১ টি। উদ্ধারকৃত সামরিক সরঞ্জামগুলো থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

সেনাবাহিনীর আলীকদম সেনা জোন সূত্র পার্বত্যনিউজকে এ উদ্ধারের কথা নিশ্চিত করে জানায়, এসকল সরঞ্জামের যোগানদাতা স্থানীয় ত্রিপুরা সংগঠনের প্রধান ঠাকুরাম ত্রিপুরা। সম্ভবত: সেনাবাহিনীর উদ্ধার অভিযান টের পেয়ে ঠাকুরাম ত্রিপুরা আগেই সরে গিয়েছিল। সূত্র জানায়, এই রিক্রুটের মধ্যে স্থানীয় কিছু মারমা জনগোষ্ঠীর সদস্যের কথা জানতে পেরেছি। এখানকার মারমারা সাধারণত শান্তিপ্রিয়। কিন্তু কোনো মহল থেকে উস্কানী বা মোটিভেশনের মাধ্যমে তাদের সন্ত্রাসের পথে পরিচালিত করার চেষ্টা করছে যা উদ্বেগের ব্যাপার বলে সূত্র আরো জানায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন