কক্সবাজারের বন ও পরিবেশ সংরক্ষণে পাঁচটি মৌলিক সমস্যা চিহ্নিত

Cox poribesh

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
পাহাড় কাটা, বাকঁখালী নদী ভরাট,সমুদ্র সৈকত দখল, সুপেয় পানির সংকট,অপরিকল্পিত নগরায়ন এবং আইনের বাস্তবায়ন না থাকাকে কক্সবাজারের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এসব সমস্যা সমাধান করতে পারলেই পর্যটন শহর কক্সবাজারের পরিবেশ সংরক্ষণ করা সম্ভব হবে। আর পরিবেশ সংরক্ষণ করতে পারলেই কক্সবাজার বাচঁবে। এসব বাস্তবায়নে পরিবেশবাদী ও সুশীল সমাজের পাশাপাশি রাজনীতিকদেও এগিয়ে আসতে হবে।

১৮ সেপ্টেম্বর বুধবার সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি( বেলা) ও কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ যৌথ আয়োজিত কক্সবাজারের পরিবেশ সুরক্ষায় কৌশল নির্ধারণী সভায় বক্তারা এসব কথা বলেন। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপুর পরিচালনায় কক্সবাজার বাচাঁও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কক্সবাজারের উন্নয়ন চাই তবে পরিবেশ সুরক্ষা করে। প্রাকৃতিক সৌন্দর্য আছে বলেই বিশ্বে পর্যটকদের কাছে কক্সবাজারের পরিচিতি রয়েছে। তা ধ্বংস হয়ে গেলে কক্সবাজারের নামও মুছে যাবে।

বক্তারা বলেন, অতিরিক্ত পর্যটক যাতায়াত ও স্থাপনা নির্মাণের কারণে সেন্টমার্টিন দ্বীপ আজ অস্থিত্ব সংকটে পড়েছে। এ ছাড়া কক্সবাজার শহরে কৌশল পাল্টিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে রাতের আধাঁরে পাহাড় কাটা চলছে। শহরের ছরা,নালা-নর্দমা দখল করে নির্মিত হচ্ছে স্থাপনা। অবৈধ দখল,বর্জ্য নিক্ষেপ ও তামাক চাষের কারণে বাকঁখালী নদীর অস্থিত্ব হারিয়ে যাচ্ছে। তাই এসব সমস্যা সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রশাসন ও পরিবেশবাদীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রভাবশালীদের হুমকিতে হতাশ না হয়ে পরিবেশ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ছাড়া আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সভায় বক্তব্য রাখেন, বেলার চট্রগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ মনিরুল আলম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রিয়তোষ পাল পিন্টু, রাজনীতিবিদ ও সমাজসেবক নইমুল হক চৌধুরী টুটুল, সাংবাদিক, গবেষক ও পরিবেশবিদ বিশ্বজিত সেন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের উপদেষ্টা, সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার চেম্বারের পরিচালক উদয় শংকর পাল মিঠু, কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, ইউএনএইচসিআর এর কক্সবাজারের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বায়েজিদ, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুফিজুর রহমান, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি চন্দন কান্তি দাশ, কক্সবাজার সোসইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার চেম্বারের সচিব আজমল হুদা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন