Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষণ প্রতিযোগিতা

DSC_0066 copy

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চ’র ভাষণ প্রতিযোগিতা। এসময় প্রতিযোগিরা বঙ্গবন্ধু’র মত করে বলার চেষ্টা করেছে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম-জয় বাংলা’।

কক্সবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে শনিবার দুপুরে কক্সবাজার শহরের কলাতলীস্থ এক আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা চলে। এতে জেলার বেশকিছু স্কুলের ১৫জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজিবুর রহমান চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ও অভিভাবকেরা।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে হোজবিন আরোয়া দোলনা, দ্বিতীয় স্থান লাভ করেছে আবিদ শাহরিয়ার মাহমুদ অপি ও তৃতীয় স্থান লাভ করেছে তাসকিয়া বিনতে গিয়াস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন