Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

আরশিনগর বৃদ্ধাশ্রমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

breddasram-copy

রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমায় দুর্গম এলাকার গরীব ও দু:স্থ শীতার্ত লোকজনের মাঝে চট্টগ্রামের আরশিনগর বৃদ্ধাশ্রমের উদ্যোগে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় রুমা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা দেন সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা। তিনি বলেন আর্তমানবতার সেবাই হচ্ছে প্রকৃত সেবা। এ সেবার কোনো তুলনা নেই। এ সময়ে শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের জন্য যেসব কম্বল বিতরণ করছে, তা দরিদ্র মানুষের মধ্যে এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ ধরণের মহতি উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান।

বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক আব্দুর রকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা দেন ইউপি সদস্যা রুপনা বড়ুয়া, উহ্লামং মারমা, সৌমেন বড়ুয়া, তারেক চৌধুরী, মোহাম্মদ ফয়সাল সুজন চৌধুরী, মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও রাকিব বড়ুয়া প্রমূখ। পরে দেড় শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন