ইউপিডিএফ সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটকের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি:
আজ (শুক্রবার) সকালে খাগড়াছড়ি সদর উপজেলাধীন কৃষি গবেষণা এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ-এর উপজেলা সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সমন্বয়ক প্রদীপন খীসা।
শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, ‘চরণসিং তঞ্চঙ্গ্যা কৃষি গবেষণা এলাকায় একটি দোকানে বসে এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলছিলেন। এ সময় গাড়িযোগে একদল সেনাবাহিনী গিয়ে দোকান ঘেরাও করে সেখান থেকে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।’
বিবৃতিতে তিনি অবিলম্বে চরণসিং তঞ্চঙ্গ্যাসহ এ যাবত আটককৃতদের নিঃশর্ত মুক্তি, ধর-পাকড় বন্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাতিল ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান।


















