উজবেকিস্তানের বিপক্ষে জয়ের মিশনে পর্তুগাল, পরিসংখ্যান কী বলছে?

fec-image

বিশ্বকাপে প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর এবার প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে পর্তুগাল।

মঙ্গলবার ( ২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ‘কে’ গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ নবাগত উজবেকিস্তান। এটি আসরে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ।

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। অন্যদিকে বিশ্বকাপ অভিষেকে কলম্বিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় উজবেকিস্তান।

ম্যাচের আগে আলোচনায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বড় টুর্নামেন্টে গোলখরায় ভুগছেন সবশেষ ১০ ম্যাচে কোনো গোল নেই তার, যদিও এই সময়ে ৩৩টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পেরেছেন। পেনাল্টি ছাড়া বড় টুর্নামেন্টে টানা ১৩ ম্যাচ ধরে গোলহীন তিনি।

এটাই প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল ও উজবেকিস্তানের মুখোমুখি লড়াই। পর্তুগালের এশিয়ান দলের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডও খুব একটা ভালো নয় ২০১৮ সালে ইরানের সঙ্গে ড্র এবং ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার কাছে হার।

অন্যদিকে উজবেকিস্তানের ইউরোপীয় দলের বিপক্ষে রেকর্ডও অনুকূলে নয়। ইউরোপিয়ান দেশগুলোর বিপক্ষে শেষ ২৩ ম্যাচে তারা মাত্র একটি জয় পেয়েছে, বাকি ১০টি ড্র ও ১২টি হার। একমাত্র জয়টি এসেছে ২০২২ সালের নভেম্বরে কাজাখস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে প্রীতি ম্যাচে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন