এবার বাধ্যতামূলক অবসরে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক জিয়াউল

fec-image

পুলিশের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের পর এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন আনসার বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলম।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবসর, আনসার বাহিনী, উপ-মহাপরিচালক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন