ওয়াগ্গাছড়া জোন কর্তৃক দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

fec-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কাপ্তাই ( বিজিবি ৪১) ব্যাটালিয়ন ওয়াগ্গাছড়া জোন।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে কাপ্তাই ( বিজিবি ৪১) ব্যাটালিয়ন অধিনায়ক ও জোন কমান্ডার নিজ হাতে তাদের মাঝে চিনি , চাউল, লাচ্ছা সেমাই, দুধ, সয়াবিন তেল, মিক্সড মসলা, লুঙ্গি, শাড়ী এবং নগদ টাকা প্রদান করেন।

এসময় তিনি বলেন, “ধর্ম যার যার; উৎসব সকলের” মাননীয় প্রধানমন্ত্রীর এই আদর্শকে সমুন্নত রাখতে কাপ্তাই ব্যাটালিয়ন সকল ধর্মীয় এবং সামাজিক উৎসবে ওয়াগ্গাছড়া জোনে সাধ্যমত সহযোগিতা করে আসছে।

উল্লেখ্য যে, কাপ্তাই ব্যাটালিয়ন বেসামরিক প্রশাসনকে সহায়তা করা ছাড়াও অত্র এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে।

সম্প্রতি জুলাই মাসের ১ম সপ্তাহে প্রবল বর্ষণে ভূমি ধ্বসে একাধিক বাড়ি ধ্বসে পড়লে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ ২০টি পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করে। কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক তাৎক্ষণিকভাবে তাদের এক সপ্তাহের শুকনা খাবার ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন