কক্সবাজারে ৪৯ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

Coxs pic

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে ৪৯ বোতল ফেন্সিডিল সহ ছেনুয়ারা বেগম (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ অভিযান চালানো হয়। আটক ছেনুয়ারা বেগম কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বসবাসকারি আবদুস সালামের স্ত্রী। ওই নারী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ছোট্ট হাবির পাড়ার বাসিন্দা এবং তার স্বামীর বাড়ি রামু উপজেলায়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাগ ভর্তি এসব ফেন্সিডিল সহ এ নারীকে আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটককে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন