কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

fec-image

জেলার কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ৩০ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার ক্ষতিগ্রস্ত মো. তাহেরকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ হতে এ অনুদানের চেক প্রদান করা হয়।

মো. তাহেরের হাতে নগদ ৪৯ হাজার ৫ শত টাকার সরকারি অনুদানের চেক তুলে দেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার উপ পরিদর্শক সাইমুল ইসলাম, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো. আক্তারুজ্জামান বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, রাম পাহাড় বিট অফিসার মিঠু তালুকদার, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ বন বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছরের ২৫ মে চিৎমরম ইউনিয়ন এর মুসলিম পাড়া নিবাসী মো. তাহেরের ঘরে রাতে বন্য হাতি আক্রমন করে তার বসতবাড়ি ভেঙে ফেলে। এরই প্রেক্ষিতে তাকে আজ সরকারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।

বাসস

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুদান, কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন