কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়


রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টায় রাইখালী বাজারে অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
ভোক্তা সংরক্ষণ অধিকার আইন লঙ্ঘন করা, মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রর্দশন না করা এবং লাইসেন্স বিহীন দোকান পরিচালনা করার অপরাধে ৫টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস। এসময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানা পুলিশের সদস্যরা।

















