খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল উন্নয়নে স্থানীয় পরিকল্পনার ওপর জোর

fec-image

পার্বত্যাঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলা, স্থানীয় সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের স্থানীয় সহনশীলতা পরিকল্পনা (Local Resilience Plan–LRP) বিষয়ক অ্যাডভোকেসি সভা ও CoRLIA প্রকল্প প্রদর্শনী।

মঙ্গলবার (২৩ জুন) সকালে খাগড়াছড়ি জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA) উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সম্পদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) কার্যক্রম জোরদারকরণ এবং জলবায়ু সহনশীল উন্নয়নে স্থানীয় পরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী। এছাড়াও বক্তব্য ও আলোচনায় অংশ নেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, ইউএনডিপির উপজেলা ফ্যাসিলিটেটিং অ্যাসোসিয়েট অংক্যছেন মারমা, CoRLIA প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান এবং টেকনিক্যাল অফিসার পরিচিতা খীসা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থানীয় পর্যায়ে প্রস্তুত হওয়া সহনশীলতা পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৬০টি সাইটের ১৮২টি গ্রামের ইয়ুথ গ্রুপ, নারী সদস্য, কমিউনিটি প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা অংশ নেন। পাশাপাশি CoRLIA প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও সফলতার চিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই CoRLIA প্রকল্পের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন ও দুর্যোগ সহনশীল কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, জলবায়ু, শেপালিকা ত্রিপুরা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন