Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে পিসিপি’র সড়ক অবরোধে সংবাদপত্রবাহী গাড়ীসহ ৩টি গাড়ী ভাঙচুর

pic 2জ

খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র ডাকা আজ মঙ্গলবার আধাবেলা সড়ক অবরোধ চলছে। অবোরধ চলাকালে ভোর বেলায় চট্টগ্রাম থেকে আসা সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি নাইট কোচ ভাঙচুর হয়।

পিকেটারা সকাল সাড়ে ৬ টায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এলাকার সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পিকেটারদের তাড়া করে।

গুইমারা থানার ওসি গাড়ী ভাঙচুরের ঘটনা স্বীকার করেছে। জেলা শহরে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। শহরের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। ঢাকা থেকে নাইট কোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি এসে পৌছে।

pic 1

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোর্চ যাত্রীবাহী গাড়ীতে বিভিন্ন স্থান থেকে ইট পাকটেল নিক্ষেব করে পিকেটাররা এবং খাগড়াছড়ি ফায়ার সাভির্স এলাকায় সড়কে আগুন দেওয়ার সময় পুলিশ এসে ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়।

উল্লেখ্য,গত ২০ মে দীঘিনালা উপজেলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রশাসনের বাধাদান করার প্রতিবাদে এ কর্মসূচীর ডাক দেয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন