ঘুমধুমে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

fec-image

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সীমান্ত জনপদ বাইশফাঁড়ীতে গরীব-দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বাইশফাঁড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজিবি’র কক্সবাজার রিজিয়ন ও কক্সবাজার ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত লাগোয়া বাইশফাঁড়ী এলাকার প্রায় ৩শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল ফারুক হোসেন খাঁন বলেন, যারা শীতকালে গ্রামাঞ্চলে কষ্ট পায়, তাদেরকে কম্বল বিতরন করতে বিজিবি’র মহাপরিচালক আন্তরিক সদিচ্ছা পোষণ করেছেন। তারই ধারাবাহিকতায় উক্ত এলাকায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটা কোন অনুদান না, বিজিবির পক্ষ থেকে আপনাদের প্রতি সামান্যতম উপহার এবং ভালোবাসার বহি:প্রকাশ। আপনারা আনন্দের সাথে গ্রহণ করলে সম্মানিত হবেন, এমনটাই জানিয়েছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফারুক হোসেন খান।

এ সময় কোয়ার্টার মাস্টার (ভারপ্রাপ্ত এডি) মোহাম্মদ শফিকুল ইসলাম, বাইশফাঁড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির, বিওপি কমান্ডার প্রদীপ, সাংবাদিক শফিক আজাদ, সমাজ সেবক এইচ, কে, বি, ইট ভাটার স্বত্বাধিকারী হায়দার আলী কোম্পানি, যুবদল নেতামফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলম, মাওলানা আবছার, ২৭১নং মৌজার কারবারি কৈলাচিং তঞ্চঙ্গাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন