চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল, দেখে নিন কোন গ্রুপে কারা

fec-image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮টি দল। বুধবার সকালে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এর মাধ্যমে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বযজ্ঞের সবকটি স্থান পূর্ণ হলো।

এর আগে মঙ্গলবার রাতে মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো। এ ছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালের পর বলিভিয়ার হৃদয় ভেঙে সেই দলে যোগ দিলো ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এ নিয়ে টানা তিন আসরে তারা বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।

অন্যদিকে জয় নিশ্চিত করে বসনিয়া-হার্জেগোভিনার বিশ্বকাপের টিকিট পেয়ে যায় ।

দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে ওঠা বসনিয়া ‘বি’ গ্রুপে পেয়েছে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে। ইতালির মতো বিদায় নিয়েছে রবার্ট লেভান্ডফস্কির পোল্যান্ডও। তাদের ৩-২ গোল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে জায়গা করে নিলো ভিক্টর গিওকেরেসের দল সুইডেন। ২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়াকে পেল সুইডেন। এদিকে, কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ডেনমার্ক ও চেক রিপাবলিকের ম্যাচেও ফল এসেছে টাইব্রেকারে। নির্ধারিত সময়ে তাদের খেলা শেষ হয় ২-২ সমতায়। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৩-১ ব্যবধানে জিতে চেক প্রজাতন্ত্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ২০ বছর পর। তারা সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ২০০৬ সালে। আসন্ন মেগা ‍টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট কাটল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। গ্রুপ ‘কে’-তে কঙ্গো পেয়েছে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়াকে।

এ ছাড়া ‘আই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও ইরাকের প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারায় এশিয়ান দেশটি। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ৪৮ দলের এই আসরে হবে ১০৪টি ম্যাচ।

বিশ্বকাপে ৪৮ দল ও গ্রুপিং

এ গ্রুপ : চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া
বি গ্রুপ : বসনিয়া-হার্জেগোভিনা, কানাডা, কাতার ও সুইজারল্যান্ড
সি গ্রুপ : ব্রাজিল, হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড
ডি গ্রুপ : অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক ও যুক্তরাষ্ট্র
ই গ্রুপ : জার্মানি, কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্ট
এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া
জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড
এইচ গ্রুপ : স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে
আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ইরাক
জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান
কে গ্রুপ : পর্তুগাল, কলম্বিয়া, জ্যামাইকা ও উজবেকিস্তান
এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন