বিক্ষুব্ধ মানুষ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়

জাতীয় পার্টির অফিসে ফের হামলা-ভাঙচুর

fec-image

এক দল বিক্ষুব্ধ মানুষ ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। স্বৈরাচার আওয়ামী লীগের সহযোগী হওয়ায় বারবার এমন হামলার ঘটনা ঘটছে। অনেকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করে আসছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে এই হামলা চালানো হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ মানুষ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

এর আগে, গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় পার্টির অফিসে, হামলা-ভাঙচুর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন