জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনে ডেপুটি স্পিকার

fec-image

জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি বলেছেন, বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় তিনি দৈনিক নিউজ ক্লিপিং, বিভিন্ন দেশি-বিদেশী পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক ও ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ড’ সংরক্ষণে সংসদ গ্রন্থাগারের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

সংসদ গ্রন্থাগারের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য গণপূর্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখাকে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিকভাবে সংরক্ষণের জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসময় সংসদ সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন। সোমবার ডেপুটি স্পিকার গ্রন্থাগার পরিদর্শন অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন