Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে ইয়াবাসহ ২ পাচারকারী আটক

?
?

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১৬হাজার পিস ইয়াবাসহ দু’পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার বিকাল ৫টার দিকে কোস্টগার্ডের একটি বিশেষ টিম নাফ নদীর কেওড়া বাগান এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে।

আটককৃতরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলীর মৃত কবির আহমদের ছেলে মো. সাবের (১৬) একই এলাকার মো. সেলিমের ছেলে হোসেন আহমেদ(১৭)।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, গোপন সংবাদে নাফনদীর দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি ছোট নৌকাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এসময় শমসু নামে এক পাচারকারী  নৌকা থেকে লাফ দেয়।

তিনি আরো জানান, আটককৃতদের স্বীকারোক্তি মতে পলাতক শামসুকে আসামী করে মামলা দায়ের করা হচ্ছে।

আটককৃত দুু’পাচারকারীর স্বীকারোক্তি মতে, ইয়াবার মালিক টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার কামাল হোসেন ও শামসুল ইসলামের সাথে ৩ হাজার  টাকার বিনিময়ে  ইয়াবাগুলো পাচারের চুক্তি হয় এবং তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

এছাড়া বরইতলী কেন্দ্রিক একটি পাচারকারী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের অগোচরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন