Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিক আটক

আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ১২ হাজার পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে মিয়ানমারের মংডু থানাধীন ঘোনাপাড়ার আবদুল মান্নানের ছেলে নুরুল হক(২২)।

শনিবার দুপুর ১২ টার দিকে টেকনাফ ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন দাবি করেন, দুপুরে নাফ নদীর পুরাতন বাংলাদেশ- মিয়ানমার ট্রনাজিট এলাকায় ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ও মিয়ানমার ট্রানজিট যাত্রী থেকে ১৯৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৯৬ হাজার ১’শ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা ।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন