ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই ডিসি পদে পরিবর্তন

fec-image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ও সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দুই ডিসি পদে পরিবর্তন আনা হয়েছে।

শনিবার (২০ জুন) ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমান ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডিএমপি, ডিসি, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন