নিজের গাড়িবহর থামিয়ে রেখে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

fec-image

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার র‍্যাম্পে প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্সকে পথ করে দেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কাওরান বাজারের কাছে হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে দেখেন, বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। ইস্তস্ত করছে এগোবে কী এগোবে না।

তিনি জানান, প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন দ্রুত অ্যাম্বুলন্সেটিকে যেতে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলন্সটিকে যেতে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন