ডাকসু নির্বাচন

নির্বাচনকেন্দ্রিক বড় আকারে বাজে প্রচারণার আশঙ্কা আছে : আবিদুল ইসলাম

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমাদের কাছে তথ্য আছে, নির্বাচনকেন্দ্রিক দুয়েক দিন বড় আকারে বাজে প্রচারণার আশঙ্কা আছে আমাদের বিরুদ্ধে, যেটা মিটফোর্ডের মতো পরিকল্পিত কিছু ঘটানো।

নির্বাচনী প্রচারে কোনো বাধা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অনলাইনে ব্যাপকভাবে নেতিবাচক প্রচারণার শিকার হচ্ছি আমরা। এটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২– এ দুটি নিয়ে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারছে না কমিশন। তারা বারবার ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডকে ব্যাপকভাবে ক্ষুণ্ন করছে। এভাবে চলতে থাকলে কোনোভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। একটা গোষ্ঠী ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এর প্রমাণ হচ্ছে ব্যবস্থা না নেওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা ধরে নেব তারাও সেই প্রক্রিয়াতে আছে। বিশেষ করে টার্গেটেট মিসইনফরমেশন (ভুল তথ্য), ডিজইনফরমেশন (ভুল তথ্যের ইচ্ছাকৃত ব্যবহার) নিয়ে আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রচার-প্রচারণার মাঝেও এটাকে আমাদের মোকাবিলা করতে হচ্ছে।

উৎস : বিশেষ সাক্ষাৎকার, সমকাল অনলাইন, ৬ সেপ্টেম্বর ২০২৫

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ডাকসু নির্বাচন, ঢাকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন