পানছড়িতে ৩ বিজিবির সহায়তা প্রদান


খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
লোগাং জোনে (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় মহিলাদের সেলাই মেশিন, অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, অসুস্থ রোগীদের চিকিৎসা খরচ, এতিম শিশুর পড়ালেখার খরচ, বিধবা মহিলাকে ঘর মেরামতের অর্থ ও দুই কৃতি ফুটবলারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় ১০টি পরিবারের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হয়।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশ’টায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।
এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি সকলকে আশ্বস্ত করেন।

















