পানছড়িতে ঋণে জর্জরিত এক বৃদ্ধের আত্মহত্যা

full_697075617_1441212335

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজলায় আহাম্মদ আলী (৫২) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তার পিতার নাম মৃত মোহাম্মদ আলী। তিনি পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির আলী নগর গ্রামের বাসিন্দা। ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

তার স্ত্রী জামেনা খাতুন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে আমার স্বামী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আমি পাশের ঘরে নাতী-নাতনী নিয়ে ঘুমাই। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী বিছানায় নাই। আশ-পাশ এলাকায় খুঁজতে গিয়ে দেখি বাড়ির পাশে লিচু গাছে ঝুলে আছে মরদেহ। আমার চিৎকার শুনে লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার ছুটে আসেন ঘটনাস্থলে। এ সময় গ্রামবাসীর উপস্থিতিতে মরদেহ নিচে নামানো হয়।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে জামেনা খাতুন পানছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন। মামলা নং- ০১/১৬ তারিখ ১২/৩/১৬। লাশের ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন