পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

fec-image

কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত এবং একজন আহত।

শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন।

নিহতরা হল- কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মো. রিসান ও আরফাত। আর গুরুত্বর অবস্থায় আহত হলেন মো. সানি।

স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, দুপুরে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় কক্সবাজারমুখি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ৩ জন আরোহী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত যুবকে আইসিওতে রাখা হয়েছে।

ঘটনার পরপরই দ্রুত চালিয়ে দুর্ঘটনা কবলিত পিকআপ চালক পালিয়ে গেলেও মোটর সাইকেল পুলিশ জব্দ করেছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ পরিদর্শক। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন