Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পুত্র হত্যার বিচার দেখে যেতে পারলেন না মানিকছড়ির রিপ্রুচাই চৌধুরী

ripru-chi-copy

মানিকছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা চিংসামং চৌধুরীর হত্যাকান্ডের বিচার দেখে যেতে পারলেন না তার পিতা ২৩১ নং কালাপানি মৌজার হেডম্যান ও মানিকছড়ি উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সাবেক সভাপতি রিপ্রুচাই চৌধুরী। সন্ত্রাসীরা তার পুত্র চিংসামং চৌধুরীকে হত্যার পর মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনিও চলে গেলেন ১১ ডিসেম্বর দিবাগত রাত ৩টায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

২০১৪ সালের ৬ ডিসেম্বর মানিকছড়িতে নির্মম হত্যাকান্ডের শিকার হন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২৩১ নং কালাপানি মৌজার হেডম্যান ও মানিকছড়ি উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সাবেক সভাপতি রিপ্রুচাই চৌধুরীর পুত্র চিংসামং চৌধুরী। ছেলের মৃত্যুর পর পিতা রিপ্রুচাই চৌধুরী মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এর কয়েক মাস পর দাঁতের মাড়ি অংশে সমস্যা দেখা দিলে তিনি চট্টগ্রাম দন্ত হাসপাতালে অপারেশন করান। বছর দু’য়েক যেতে না যেতেই তাঁর আবার দাঁতের সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে সব দাঁত তুলে ফেলার পরও তিনি মাড়ির ক্যান্সার থেকে মুক্ত হতে পারেননি। অবশেষে রোববার দিবাগত রাত ৩টায় মানিকছড়ির নিজ বাড়ী ছদুরখীল চৌধুরী পাড়ায় ৮৫ বছর বয়সী রিপ্রুচাই চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুকালে ১ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

হেডমান রিপ্রুচাই চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মানিকছড়ি প্রেস ক্লাব সভাপতি ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন এবং হেডম্যান এসোসিয়েশনের সভাপতি উদ্রাচাই কার্বারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ১৩ ডিসেম্বর মঙ্গলবার নিজ গ্রামের শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন