মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

fec-image

খাগড়াছড়ির মানিকছড়িতে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয়ে তাসলিমার সঙ্গে তার স্বামী ইব্রাহিমের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর ইব্রাহিম অন্য ঘরে নাস্তা তৈরি করতে যান। ঘণ্টাখানেক পর তাদের শিশু কন্যা মাকে ঘরের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইব্রাহিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের বাবা আবদুর রহিম ও মা ফাতেমা বেগমের দাবি, এটি আত্মহত্যা নয়। তাদের অভিযোগ, ইব্রাহিম পরিকল্পিতভাবে তাসলিমাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন