পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমনের চালক নিহত

সড়ক দুর্ঘটনা
fec-image

সড়ক দুর্ঘটনা
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নেজাম উদ্দিন (৪০) নামের এক নসিমনের চালক নিহত হয়েছেন। এ সময় গাড়ীতে থাকা ছাইদুল নামের অপর এক যুবকও আহত হয়েছে। আহত যুবককে চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। ৩০ ডিসেম্বর সকাল ৬ টায় উপজেলার সদর ইউনিয়নের সালাহ উদ্দিন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় নসিমন করিমন (ট্রলি) চালক নেজাম উদ্দিন লোহাগাড়া আধুনগর এলাকা থেকে ফানির্চারের ভাড়া নিয়ে বরইতলী পেকুয়া মগনামা সড়ক হয়ে বাশঁখালী যাচ্ছিলেন। এ সময় সালাহউদ্দিন ব্রীজ পর্যন্ত পৌঁছলে চকরিয়া থেকে আসা একটি ম্যাজিক গাড়ী পিছন থেকে জোরে ধাক্কা দেয়।

তাতে নসিমন করিমন ট্রলি উল্টে গিয়ে চালক ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে আজিজ নগর কোরবানী ঘোনা এলাকার সামশুল আলমের পুত্র। পরে ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার এসআই বিপুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গাড়ী চালক নেজাম উদ্দিনের লাশ উদ্ধার করে এবং ফার্নিচার ভর্তি ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ঘাতক ম্যাজিক গাড়ী ও ওই চালককে আটক করতে পারেনি।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন ঘাতককে আটকের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন