Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ফিরিয়ে আনা ১৫০ জনের ভাগ্য নির্ধারিত

cox1

স্টাফ রিপোর্টার:
মিয়ানমার থেকে সোমবার দেশে ফিরিয়ে আনা ১৫০ জনের ভাগ্য নির্ধারিত হয়েছে। এব্যাপারে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বুধবার সকাল ১০টায় সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।

সংবাদ সম্মেলনে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জানান, যাচাই-বাছাই শেষে ১২২ জনকে নিজ জিম্মায় ছেড়ে দেবার সিদ্ধান্ত হয়েছে। অপর ২৪ জন শিশু। যাদের বয়স ১৯ বছরের নিচে। তাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটি’র কাছে হস্তান্তর করা হবে। পরে সেখান থেকে তাদের স্বজনরা তাদেরকে নিয়ে যেতে পারবেন।

জেলা প্রশাসক আরও বলেন, বাকি ৪ জনের মধ্যে দুই জন বিদেশি নাগরিক ও দুই জন বিভিন্ন মামলার আসামী। তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে দুই বিদেশি নাগরিকের মধ্যে মোহাম্মদ হামিদ (৩২) নামে একজন মানবপাচারকারী দালাল। তবে তাদেরকে রোহিঙ্গা বলে স্বীকার করেননি জেলা প্রশাসক। বলেছেন, তাদের ব্যাপারে আরও যাচাই-বাছাই চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, ফিরিয়ে আনা ১৫০ জন দেশের ১৭ জেলার বাসিন্দা। পাচারের শিকার ব্যক্তিরা জেলা পর্যায়ে মানবপাচার আইনে মামলা করবে।

এদিকে, ফিরিয়ে আনা ১৫০ জনের একজন চকরিয়ার বাসিন্দা একরাম হোসেন বাদী হয়েছে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাত ১টায় অজ্ঞাতনামা ২০ দালালকে আসামী করে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন