ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল, সমাবেশ ও মোনাজাত করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা নামাজের পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়ি কেন্দ্রী জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পৌর শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি আহলে সন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ রব রাজা, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল নবি হক্কানী, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব সালাউদ্দিন আল কাদেরী, খাগড়াছড়ি আহলে সন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াসুজ্জামান, কাজী ফারুক ও আলহাজ্ব আবু তাহের আনছারী।
এ সময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো বক্তারা। একই সাথে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান জনসাধারণকে।
সমাবশে বক্তারা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলা চালাচ্ছে ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি নারী-পুরুষ-শিশুকে হত্যা করেছে ইসরাইল। বক্তারা বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহবান জানান। সমাবেশ শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

















