Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবান-কেরানীহাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

Bandarban pic-12.3

স্টাফ রিপোর্টার:

বান্দরবান-কেরানীরহাট সড়কে ২১ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার ওভারেল কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা শহরের ট্রাফিক মোড় চত্বরে সড়ক বিভাগের অর্থায়নে উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য শান্তিচুক্তির ফলে পাহাড়ের গ্রামীণ নতুন নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। পরিবহন খরচ কমে যাওয়ায় স্থানীয়রা কৃষি কাজের দিকে ঝুকেছে। ফলে পাহড়ে এখন আর পতিত জমি নাই। প্রতিটি পাহাড় কৃষির আওতায় এসেছে।

তিনি বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বান্দরবানের প্রত্যান্তঞ্চলে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে। যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের ফলে পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।

বান্দরবান সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তৌফাইল আহমেদ জানান, কেরানীহাট-বান্দরবান ২৩ কিলোমিটার সড়কের ওভারেল নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ২১ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এ প্রকল্পের আওতায় পৌর এলাকার ট্রফিক মোড় হয়ে চিম্বুক-বান্দরবান থানচি স্টেশন পর্যন্ত সড়কটি সংস্কার কাজ করা হবে।

রাঙামাটির তত্বাবধায়ক প্রকৌশলী একে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তৌফাইল আহমেদ, জেলা পরিষদের সদস্য ক্যসা প্রু প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন