বান্দরবানে আগুনে পুড়ল ৫০টি দোকানপাট ও বসতঘর

বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ মে)দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি জানানো হলে তাৎক্ষনিক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে৷ পরে দ্রুত আকারে আগুন ছড়িয়ে পড়লে বাজারে দোকান ও বসতঘরসহ ৫০টি পূড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে কয়েক কোটির টাকা ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাঘমারা বাজারে যেসব দোকানপাট রয়েছে অধিকাংশ বাঁশ ও কাঠ দিয়ে স্থাপনা।এর ফলের আগুন ছড়িয়ে পড়লে মুহুর্তে মধ্যে ছড়িয়ে যাত। এতে দোকান ও বসতঘর ভিতরে থাকা জিনিসপত্র পূড়ে গেছে। সবকিছু হারিয়ে খোলা আকাশের নীচে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ- আগুন নিয়ন্ত্রণে আনার আগে দোকানপাট পূড়ে ছাই হয়ে গেছে।

















