বান্দরবানে চার উপজেলায় ৬৯ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ: দুর্গম ১১টি কেন্দ্রে হেলিকপ্টার

upazila-election-logo

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে ২য় ধাপে বৃহস্পতিবার চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন ও নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রেরণ প্রক্রিয়া শুরু হয়েছে।
জেলা আইন শৃংখলা বাহিনীর সুত্রে জানাযায়, বান্দরবানের লামা, রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলায় মোট ৮৭টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৬৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে। তবে প্রশাসন একে ঝুঁকিপূর্ণ না বলে অধিক গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছে। অন্যদিকে তিন উপজেলায় দুর্গম ১১টি ভোট কেন্দ্র নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জাম বহনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচনী কাজে ১১৪৩ জন জন কর্মকর্তা ও কয়েক হাজার আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে বলেও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

রুমা উপজেলার ১৮টি মধ্য ১৫টি, থানছি উপজেলার ১৩টি মধ্য ৮টি রোয়াংছড়ি উপজেলার ২০টি মধ্য ১৮টি এবং লামা উপজেলা ৩৬টি কেন্দ্রের মধ্য ২৮টি সর্বমোট ৬৯টি কেন্দ্রকে অধিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। জেলার দুর্গম এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রগুলোতে প্রিসাইডিং-সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস।

১১টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার 

যেসব উপজেলার দুর্গম এলাকায় হেলিকপ্টার ব্যবহার করা হবে সেগুলো হল- থানচি উপজেলার দুর্গম ৬টি রেমাক্রী ইউনিয়নের মেরাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মধু বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি উপজেলার ২টি কেন্দ্র সেগুলো হল- রোয়াংছড়ি ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেক্ষং ইউনিয়নের দৈয়কুমার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার তিনটি কেন্দ্র হল-  রেমাক্রী  প্রাংসা ইউনিয়নের পাকনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুনতিয়া হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, তিন উপজেলা নির্বাচনে বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট  পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার শুরু হয়ে গেছে।
থানছি উপজেলায় ৪টি ইউনিয়নের ১৩ হাজার ৮৪৫ ভোটারের জন্য ১৩টি কেন্দ্রে ৫৬টি কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৩জন প্রিসাইডিং অফিসার, ৪৬জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৯২ জন পোলি কর্মকর্তাসহ সর্বমোট ১৫১ জন নির্বাচনী কর্মকর্তা অংশ নিবে।

রুমা উপজেলায় ৪টি ইউনিয়নে ১৭ হাজার ৮ ভোটারের জন্য ১৮টি কেন্দ্রে ৪৬টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১৮ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ৫৬জন এবং পোলিং অফিসারের ১১২ জনসহ সর্বমোট ১৮৬ জন কর্মকর্তা উপজেলা নির্বাচনে নিবে।
রোয়াছড়িতে ৪টি ইউনিয়নে ২০টি ভোট কেন্দ্রে ৫৯টি ভোট কক্ষে ১৬ হাজার ৬৪৪জন ভোটারের জন্য ২০ জন প্রিসাইডিং অফিসার, ৫৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১১৮জন পোলিং অফিসার উপজেলা নির্বাচনে অংশ নিবে।
লামা উপজেলায় ৭টি ইউনিয়নে অস্থায়ী ১২টি এবং স্থায়ী ৩৬টিসহ মোট ৪৮ ভোট কেন্দ্রের ১৯১টি ভোট কক্ষে ৫৮ হাজার ৪৪২জন ভোটারের জন্য ৩৬ জন প্রিসাইডিং অফিসার, ১৯১ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৩৮২ জন সহ সর্বমোট ৬০৯ জন কর্মকর্তা উপজেলা নির্বাচন নিবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন