বান্দরবানে নারী পাচারের অভিযোগে আটক বৌদ্ধ ভিক্ষুকে কারাগারে প্রেরণ

vante

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের নারী পাচারের অভিযোগে আটক বৌদ্ধ ভিক্ষুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ মন্দির থেকে বৌদ্ধ ভিক্ষু উসিরি মার্মাকে আটক করা হয়। তবে আটককৃত বৌদ্ধ ভিক্ষু পাচারের অভিযোগ অস্বীকার করেন।

শনিবার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

অভিযোগে জানা যায়, জানুয়ারী মাসে রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে ১৩ মারমা যুবতীকে বিনা পয়সায় পড়ালেখার প্রলোভন দেখিয়ে মায়ানমারে পাচার করে। এ অভিযোগে শুক্রবার সকালে রোয়াংছড়ি থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করে একাধিক অভিভাবক। তাদের অভিযোগের ভিত্তিতে কাপ্তাই পুলিশের সহায়তায় মিতিঙ্গাছড়ি বৌদ্ধ মন্দির থেকে বৌদ্ধ ভিক্ষু উসিরিকে আটক করে পুলিশ।

ফলোআপ

রোয়াংছড়ি থানার এসআই গোলাম মোস্তফা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিক্ষু স্বীকার করেছেন রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে ১৩ জন মারমা যুবতীকে বিনা পয়সায় পড়ালেখার প্রলোভন দেখিয়ে জানুয়ারি মাসে কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি বৌদ্ধ মন্দিরে নিয়ে যায়। সেখান থেকে ১৫/২০ দিন আগে যুবতীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের কথা বলে কক্সবাজারের উখিয়ার হুয়াইক্ষ্যং দিয়ে মায়ানমারে নিয়ে যায়।

তবে অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু পাচারের কথা অস্বীকর করে বলেন, কয়েক দিনের মধ্য তারা দেশে ফিরে আসবে। কি কারণে যুবতী মেয়েদের মায়ানমারে পাঠানো হয়েছে সে বিষয়ে আটককৃত বৌদ্ধ ভিক্ষু কোন সদুত্তর দিতে পারেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন