বান্দরবানে সনাতনী যুব পরিষদের অভিষেক
বান্দরবান পার্বত্য জেলার সামাজিক সংগঠন সনাতনী যুব পরিষদের নতুন কমিঠির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের হল রুমে আলোচনা সভা, বিশেষ প্রার্থনা করা হয়। সংগঠনটির বিদায়ী সভাপতি এস বাসু দাশ এর সভাপতিত্বে কৌশিক দাশ গুপ্তকে সভাপতি ও রাজেশ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০১৩-এর ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিঠি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী অভেদানন্দ ব্রক্ষচারী মহারাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় মন্দির কমিঠির সভাপতি নিখিল দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, স্বপনদত্ত,দীলিপ চক্রবর্ত্রী, কৌশিক দাশ গুপ্ত, দেবাশিষপালদেবু প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলায় সংগঠনটি কাজের মাধ্যমে অতীতের মতো সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ছাড়াও জেলার সনাতন ধর্মানুরাগীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর বান্দরবান পার্বত্য জেলায় প্রথম রক্তদান কর্মসূচী চালুসহ ছাত্রছাত্রীদের মাঝে সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আলোচনায় আসে।



















