বান্দরবানে সরকারপন্থিদের হামলায় যুবদল নেতা গুরুতর আহত

স্টাফ রিপোর্টার :
বান্দরবানে সোমবারের সংঘর্ষের ঘটনার জের ধরে সারকার পন্থিদের হামলায় আরো এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে ইসলামপুর এলাকা সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে। গুরুত্তর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষর্দশীরা জানান, বুধবার সকালে ইসলামপুর এলাকার সাঙ্গু নদীতে যুবলীগ কর্মী বাপ্পী মল্লিকের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল যুবদল নেতা আবু সালেহকে নৌকা থেকে টেনে হেছড়ে নামিয়ে লাটি দিয়ে বেধরক মারধর করে। গুরুত্তর আহত অবস্থায়ায় সন্ত্রাসীরা তাকে ফেলে গেলে স্থানীয়রা সালেহকে উদ্ধার করে বান্দরবান সদর হাসাতালে ভর্তি করে।
হাসপাতালে আবু ছালেহ সাংবাদিকদের জানান, বুধবার সকালে লাঙ্গিপাড়া থেকে সাঙ্গু নদীপথে নৌকা যোগে মামলার জামিন নিতে আদালতে আসছিলেন। পথিমধ্য ইসলামপুর এলাকায় পোঁছলে যুবলীগ কর্মী বাপ্পী মল্লিকের নেতৃত্বে জনি দাশ, রাজিব, মো. জাবেদ, ড্রাইভার জাবেদ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর (টিটু)সহ ৭/৮ জন নৌকা থেকে টেনে নামিয়ে কিল, ঘোষি, লাঠি দিয়ে আঘাত করতে থাকে। তাদের বেধড়ক মারধরে আমি অজ্ঞান হয়ে পড়ি।


















