ব্রাজিলে উচ্চপর্যায়ের সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

fec-image

ব্রাজিলের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শুক্রবার ( ১৫ মে ) ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনের বিষয়ে উভয়পক্ষ সম্মত হন। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের সম্ভাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উভয়পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পররাষ্ট্র উপদেষ্টা, ব্রাজিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন