পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সৈনিক আলতাফ ও তৌহিদের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ

fec-image

পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সৈনিক মোঃ আলতাফ হোসেন এবং শহিদ সৈনিক মোঃ তৌহিদুল ইসলাম সাগরের র তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ।

গত (১৬ মে ২০২৩) তারিখে পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলার সিলোপি পাড়া এলাকায় কেএনএ সন্ত্রাসীদের ঘাঁটি দখলের উদ্দেশ্যে পরিচালিত একটি অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের মুখে স্কাউট হিসেবে দায়িত্ব পালনরত দুই সৈনিক মোঃ আলতাফ হোসেন ও মোঃ তৌহিদুল ইসলাম  গুরুতর আহত হন। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত হেলিকপ্টারযোগে তাঁদের উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তাঁরা শাহাদাত বরণ করেন।

শাহাদাতবরণকারী দুই বীর সেনাকে অসামান্য আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাঁদের মরণোত্তর সেনা গৌরব পদকে ভূষিত করে বাংলাদেশ সেনাবাহিনী।

এক বার্তায় বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশমাতৃকার সেবায় তাদের কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও আত্মোৎসর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য এক উজ্জ্বল প্রেরণা ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন