ভাষা শহীদদের প্রতি উখিয়া অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

fec-image

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব। ২১ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সাংবাদিক সংগঠনটি।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, নির্বাহী সদস্য হেলাল উদ্দিন, শরীফ আজাদ, মুনিবুল আলম রাহাত, ইমরান আল মাহমুদ, রিদুয়ানুল হক সোহাগ প্রমুখ।

আজ বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উখিয়া অনলাইন প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন