যুদ্ধের কারণে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রস্তুতকারক কোম্পানি

fec-image

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ত্রিমুখী যুদ্ধে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। যার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব অর্থনীতিতে। এবার বিশ্বের সবচেয়ে বড় কনডম প্রস্তুতকারক মালয়েশীয় কোম্পানি কারেক্স জানিয়েছে, তারা তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়,  মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বাধা অব্যাহত থাকলে  কনডমের এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

নৌপরিবহনের ব্যয় বৃদ্ধি ও সরবরাহে দেরির কারণে অনেক গ্রাহকের গুদাম স্বাভাবিকের তুলনায় প্রায় খালি হয়ে পড়ায় কারেক্সের কনডমের চাহিদা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিস্থিতি নিঃসন্দেহে খুব অস্থিতিশীল। দাম বেড়েছে… এই মুহূর্তে গ্রাহকদের ওপর এই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

কারেক্স বছরে পাঁচ বিলিয়নের (৫০০ কোটি) বেশি কনডম উৎপাদন করে।

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে চাপ বাড়ায় সরবরাহ চেইনের সংকটে পড়া চিকিৎসা গ্লাভস প্রস্তুতকারকদের মতো ক্রমবর্ধমান সংখ্যক কোম্পানির তালিকায় এবার যুক্ত হলো কারেক্স।

বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন