রাঙামাটিতে ২০ জুলাই থেকে মোটর মালিক সমিতির অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক


স্টাফ রিপোর্টার:
৫ দফার বাস্তবায়নের দাবিতে আগামী ২০ জুলাই রাঙামাটি-চট্টগ্রাম সড়কে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। রোববার সংগঠনটির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত্ব গণমাধ্যমকে দেওয়া এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম জানান, রাঙামাটি-বড়ইছড়ি-রাজস্থলী-বান্দরবান সড়ক মেরামত, শহরের বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছে ও শ্রমিক যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা, গাড়ীর রিকুইজিশন বন্ধ ও বিআরটিসি বন্ধসহ পাহাড়ীকা বাস চট্টগ্রাম শহরের নিউ মার্কেট পর্যন্ত চলাচলের দাবি বাস্তবায়নে রাঙামাটি-চট্টগ্রাম ১৯টি সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে সমিতির সদস্যদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠনও হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনকে বিষয়টি অবগত করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৯ জুলাই এর মধ্যে এ দাবি বাস্তবায়ন নাহলে আগামী ২০ জুলাই রাঙামাটি-চট্টগ্রামসহ ১৯টি সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।


















