‎রাঙামাটির বরকলে নৌকাডুবি, নিঁখোজ ১, উদ্ধার ৮

fec-image

‎রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে যাত্রীবাহি নৌকা ( ইঞ্জিন চালিত বার্মিজ বোট) ডুবে  মো. ওবায়দুল্লাহ (১৮) নামে এক তরুণ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে  উপজেলার আইমাছড়া ইউনিয়নের বাঙালটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তরুণ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বড় কালিসীমা এলাকার মোবারকের ছেলে।

‎‎আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, ৯জন যাত্রী নিয়ে একটি নৌকা ( ইঞ্জিন চালিত বার্মিজ বোট) উপজেলার আমবাগান থেকে  বাঙ্গালটিলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হ্রদে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে হ্রদে ডুবে যায়। হ্রদের তীরে থাকা স্থানীয়রা দ্রুত এসে দুর্ঘটনায় কবলিত ৮ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন নদীর পানিতে তলিয়ে যায়।  ডুবে যাওয়া ওই তরুণের খোঁজ মেলেনি।

এর আগে গত ৩০ মে দুপুরে রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নবদ্বীপ বড়ুয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু ঘটে।

মারা যাওয়া কিশোরের বাড়ি খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নৌকাডুবি, বরকল, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন