রাজস্থলীতে রিপন হত্যায় মামলা দায়ের


রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় গত ৫ অক্টোবর সন্ত্রাসী কর্তৃক উপজেলার রাজস্থলী বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন প্রকাশ রিপনকে দিন দুপুরে প্রকাশ্য গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিন দিন পর বৃহস্পতিবার (৮অক্টোবার) রাত ১০টায় নিহত রিপনের স্ত্রী শাহেনা আক্তার বাদী হয়ে ২৩ জনের নামে এবং আরও ১০/১৫ জনের অজ্ঞাত নামে রাজস্থলী থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১/ ৯/১০/২০২০ ইং। ধারা ১৪৩/৪৪৮/৩০২/১২০.খ/৩৪ দন্ডবিধি মোতাবেক একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, গত ৫ অক্টোবর সোমবার বেলা ১টা ৪০ মিনিটে কিছু মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী রিপনের বাড়ীতে ঢুকে অতর্কিতভাবে মাছ ব্যবসায়ী রিপনের উপর গুলি চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মামলাটি তদন্তের দায়িত্বে এস আই ও টিটুল মজুমদার। তবে আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

















