Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সংবাদকর্মী অসুস্থ দীলিপ কুমারকে দেখতে গেলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

rangamati-baghaichari-pic-04-01-17-1-copy

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সংবাদকর্মী অসুস্থ দীলিপ কুমার দাশকে দেখতে গেলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বুধবার বিকেলে অসুস্থ দীলিপ কুমার দাশের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জেলা পরিষদ চেয়ারম্যান তার বাসায় ছুটে যান। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান দীলিপ কুমার ও তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং তার সুস্থতা কামনা করেন।

দীর্ঘদিন ধরে তিনি কঠিন রোগে ভুগছিলেন। তিনি ভারতে চিকিৎসা শেষে নিজ বাসা বাঘাইছড়িতে আসার পর জেলা পরিষদ চেয়ারম্যান তার খোঁজ খবর নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন