সড়ক দূর্ঘটনায় রাজাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতির ইন্তেকাল
স্টাফ রিপোর্টার:
পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় রাজাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবদু ছাত্তার (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিাহি রাজেউন…)। তিনি এক স্ত্রী দু’মেয়ে এক ছেলে, পিতা মাতা, আত্বীয়স্বজন, সহপাঠী, রাজনৈতিক নেতাকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত শ্রমিকদল সভাপতি আবদু ছাত্তার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার জাফর আলমের পুত্র।
জানা যায় গত ২১ সেপ্টেম্বর বিকালে সিএনজি অটো রিক্সাযোগে চকরিয়ায় যাওয়ার পথে চড়াপাড়াস্থ সালাহউদ্দিন ব্রীজের পূর্ব পাশে পৌছলে সড়কের একটি গর্তে সিএনজি অটোরিক্সা উল্টে গিয়ে গুরুতর আহত হয় রাজাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবদু ছাত্তার। ঘটনার দিন আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
দু’দিন চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বুধবার ৮ টায় পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনাস্থ পারিবারিক মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে প্রয়াত শ্রমিকদল সভাপতি আবদু ছাত্তারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় সর্বস্থরের লোকজন অংশ নেন। তিনি রাজনৈতিক জীবনে রাজাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তাহার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ, রাজাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আবু জাফর, সাধারণ সম্পাদক মাস্টার রমিজ উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।
বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা আরো জানিয়েছেন যে তারা বিএনপি পরিবারের অঙ্গ সংগঠনের একজন নিবেদিত নেতাকে হারিয়েছে।


















