হ্নীলায় ১ মাদ্রাসা ছাত্রী অপহরণ

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,টেকনাফ :
টেকনাফের হ্নীলায় ১ মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করা হয়েছে। অপহরণকৃত হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী পানখালী এলাকার শামশুল আলমের কন্যা রোজিনা আকতার (১৫)। প্রাপ্ত সুত্রে জানাযায়, ২০ জুন সকালে রোজিনা মাদ্রাসা গিয়ে বাড়ীতে ফিরে না আসলে রোজিনার অভিভাবকরা আত্মীয়-স্বজনদের বাড়ীতে অনেক খোজাখুজির পর মেয়ের সন্ধান না পাওয়ায় বিকেলে টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৯৪০ তাং-২০/০৬/২০১৩ইং। 

সন্ধ্যায় উক্ত ছাত্রীর আত্মীয়-স্বজনরা জানতে পারেন রোজিনাকে লেচুয়াপ্রাং এলাকার মৃত আবুল হোছনের পুত্র আব্দুল গফুর সাঙ্গপাঙ্গ নিয়ে মাদ্রাসা যাওয়ার প্রাক্কালে গাড়ীতে তুলিয়ে নিয়ে যায়। পরে  গভীর রাতে আব্দুল গফুর মেয়েটি তাঁর নিজের বাড়ীতে নিয়ে আসলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করাতে দেয়নি। বড় ভাইদের বাধার মুখে আব্দুল গফুর অন্যত্রে পালিয়ে যায়। পরে ২১ জুন সকালে টেকনাফ থানা পুলিশ খবর পেয়ে লেচুয়াপ্রাং এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন। সন্ধ্যায় আপাতত উক্ত ছাত্রীকে বাবার হাতে হস্তান্তর করা হয় বলে পুলিশ সুত্রে জানায়। অভিযান পরিচালনাকারী টেকনাফ থানার এস.আই. রতন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব সম্ভবত ছাত্রীটির সাথে আব্দুল গফুরের প্রেম ভালবাসা ছিল। এই প্রেম ভালবাসার সুত্রে পরস্পর মেনে নিয়েছিল। কিন্তু ছেলে-মেয়ে দু’জনের পছন্দে ছেলের বড় ভাই মুনশী রফিক ফ্যাক্টর হয়ে যায়। অপহরণ পরে উদ্ধার মাদ্রাসা ছাত্রীর পরিবার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানাগেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন