২২ বছর আত্নগোপন থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

fec-image

দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকা ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামিকে নোয়াখালী বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) কাপ্তাই থানা পুলিশ আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করেছে। কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাড়িঁ পুলিশের সহযোগিতায় পলাতক আসামি অজিউল্লাহকে গ্রেফতার করেন।

কাপ্তাই থানা সুত্রে জানা যায়, আসামি ২০০০ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন। পরে ২০০৯ সালে চট্টগ্রাম জেলার বিজ্ঞ আদালত অজিউল্লাহর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই থেকে আসামি অজিউল্লাহ আত্মগোপনে চলে যান।

অবশেষে গত ২০ সেপ্টেম্বর কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ জেলা বেগমগঞ্জ থানার রামগঞ্জ হতে গ্রেপ্তার করে।

কাপ্তাই থানার ওসি কায় কিসলু জানান, আসামি এক সময় ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের এলাকার কলাবাগান এলাকার মসজিদের পাশে বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে ৩ বছরের পরোয়ানা থাকায় সে দীর্ঘ ২২ বছর যাবত আত্নগোপন চলে যান। কাপ্তাই থানার একটি চৌকাস টিম গোপন সংবাদের ভিত্তিতে অজিউল্লাহকে নিজ জেলা নোয়াখালী থেকে গ্রেপ্তার করে এবং রবিবার আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন